Latest

মাগুরা গোপালগ্রাম সংকোচখালীতে হামলায় ২০ বাড়ি ভাঙচুর, আহত ৩


মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে আজ ভোর রাতে ২০ টি বাড়িতে অতর্কিত হামলা সহ লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, এই ঘটনায় মুক্তযোদ্ধা আবু বক্কার শেখ এর সন্তান প্রবাসী আমিনুর রহমান(৩০) কে বেঁধে সারা রাত পিটিয়েছে দুষ্কৃতিকারী শীর্ষ সন্ত্রাসী পান্না লিয়াকত ডাকাত সহ জামাত এর নেতা আফসার এর দলীয় অনুসারীরা। গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এর ছেলে মসিউল আলম বাচ্চু(৩২) কে গুরুতর আঘাত করা হয়েছে। এছাড়াও এই হামলায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে জানা যায়। এই হামলার ঘটনায় আহত ব্যক্তিদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এই হামলার শিকার কাশেম শেখ এর ছেলে রিপন শেখ (৩০) জানান, গতকাল ২ টি গরু বিক্রির ২ লক্ষ টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে গিয়েছে সন্ত্রাসী পান্নার দলবল। এছাড়াও তার ঘরের মোটর সাইকেল ভেঙ্গে চুরমার সহ গোয়ালের গরু নিয়ে যাওয়া হয়েছে। এমনকি কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলারটিও তারা ভেঙ্গে রেখে গিয়েছে।

এছাড়াও সরেজমীনে পরিদর্শন করে দেখা যায় সংকোচ খালীর
পশ্চিম পাড়া,মধ্য পাড়া ও পূর্ব পাড়ায় অধিকাংশ বাড়তে এই হামলা ঘটেছে। মোঃ নিয়াম শেখ, হাফিজার শেখ,ফেলু ফকির,হাতেম খাঁ মুরাদ খাঁ,রানা শেখ,বাকি শেখ,শাহজাহান ফকির, সহ অন্তত ২০ টি বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় গোপালগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জানান, এমন ঘটনা ঘটতে পারে বলে আমি আগেই স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম, এছাড়াও হামলার শিকার ব্যক্তিদেরকে চিকিৎসা সেবা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতি বাড়িতে শীর্ষ সন্ত্রাসী পান্না,লিয়াকত ও জামাত নেতা আফসার দীর্ঘদিন ধরেই ভয়ভীতি দেখিয়ে চাঁদা নিয়ে আসতেন। প্রতিবারের মত এবারও চাঁদা দাবী করায় গ্রামবাসী অস্বীকৃতি জানিয়ে জোট বদ্ধ হলে তাদের উপর এই হামলা চালানো হয় । তবে শত্রুজিৎপুর ফাড়ির ইনচার্জ জাফর আহম্মেদ জানান, বর্তমানে এলাকাটি পুরুষ শূন্য হয়ে পড়েছে। এছাড়াও এই হামলার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

এই ব্যাপারে মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনা জানার পরেই আমি ওই এলাকায় নিজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করে এসেছি। এ ব্যাপারে মামলা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
Share This

Total Pageviews